সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির

সিদ্ধিরগঞ্জ থানা ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় মামলা

সংবাদ নারায়ণগঞ্জ:- সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আফজাল বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, থানা ভাঙচুর করে লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪-৫ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

উল্লেখ, এর আগে গত ৫ আগস্ট সন্ধ্যায় দূর্বৃত্তরা থানাটিতে হামলা করে লুটপাট চালায়। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আবারো প্রবেশ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এরপর থেকে বেশ কয়েকদিন থানা-পুলিশের সেবা কার্যক্রম থেকে বঞ্চিত হন জনসাধারণ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD