মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্রদের বিক্ষোভ

সংবাদ নারায়ণগঞ্জ:- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন আদমজীনগর এমডব্লিউ কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর)  সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় সড়ক অবরোধ করে এ বিক্ষোভ চলছে।

এদিকে, অবরোধের কারণে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা ছাড়িয়েছে যানজট।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, নিহত ইমাম হাসান তাইম সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২০ জুলাই ঢাকার শনির আখড়ার কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। ফলে আমরা শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলন করছি।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছেন। মৌচাক থেকে যানজট থানার দিকে চলে আসছে। তবে আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন বলেন, আন্দোলনকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD