শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভায় একটি বিশাল মিছিল নিয়ে যোগদান করেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভুইঘড় কড়ইতলা সংলগ্ন সোনালী সংসদ মাঠে আলোচনা সভায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নাঙ্গল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক জলের সহ-সভাপতি মান্নান মুন্সি, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিপলু, সহ সাধারণ সম্পাদক মোঃ ডালিম, সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক দিপু, সাবেক প্রচার সম্পাদক শাকিল গাজী, বক্তভলী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ জসিম, কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামিন, সাধারণ সম্পাদক মামুন, এনায়েত নগর ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি রাজু এনায়েত নগর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগর, এনায়েত নগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শান্ত, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দল নেতা মুসলিম, ইউসুফ, মনির হোসেন, মোঃ শাহিন খাঁ, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দল নেতা আমানুল্লাহ, মাসুদ।