শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদ নারায়ণগঞ্জ:- গত (১৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের একটি অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ প্রেসে “সেই অস্ত্রধারী পান্না এবং তার বাহিনী ফের বেপরোয়া” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয় ন ৮ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ও কুতুপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক শাহিন হোসেন।

প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে তাদেরকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা বলেন, মূলত পাগলা নান্দলাপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। তাদের এই মাদক ব্যবসা ও অপকর্ম বন্ধ করে দেওয়ায় একটি কুচক্রী মহল আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ প্রেসে প্রকাশিত সংবাদটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেন, শহিদুল ইসলাম ও শাহিন হোসেনের বিরুদ্ধে যে সংবাদটি প্রকাশ করেছে সেই সংবাদটির আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। শহিদুল ইসলাম ও শাহীন বিরুদ্ধে সংবাদটি প্রকাশ করা হয়েছে তারা কুতুবপুর ইউনিয়ন আট নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ক্ষুদ্র ঋণ ও সমাজে অভিষেক সম্পাদক। একটি পক্ষ তাদেরকে সমাজে প্রতিপন্ন করার লক্ষ্যে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদটি প্রকাশ করিয়েছে।

প্রতিবেদকের বক্তব্য : সংবাদটিতে স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে করা হয়েছে। এখানে কাউকে ছোট করার জন্য বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD