সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে তক্ষকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার রূপগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেপ্তার ১ ফতুল্লা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারও জন্য চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী রূপ বদলে আবার সক্রিয় মহিদুল—মিরু ও শাহ নিজামের ঘনিষ্ঠতা নিয়ে নতুন প্রশ্ন, বিএনপির ছায়ায় পুরনো দাপটের অভিযোগ কুতুবপুরে আবার সক্রিয় ছাত্র হত্যা চেষ্টা মামলার আসামী মহিদুল—প্রভাবশালী বিএনপি নেতার ছত্রছায়ার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী ফলোআপ প্রতিবেদন: ‎ফতুল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী টুটুল ধরাছোঁয়ার বাইরে, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য, আতঙ্কে ফতুল্লা পাইলটস্কুল এলাকা

ফতুল্লা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

সংবাদ নারায়ণগঞ্জ- ফতুল্লা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

রোববার (৩ মে) রাত ৩টার দিকে ফতুল্লা থানার কুতুবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—শরীয়তপুরের জাজিরা থানার আতিয়ার রহমানের ছেলে মো. সোহাগ মিয়া (২৯), এবং বরিশালের গৌরনদী থানার বামিশার এলাকার আবুল বেপারীর ছেলে হীরা বেপারী (২৭)।

র‌্যাব জানায়, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলায় বিচার শেষে নারায়ণগঞ্জের স্পেশাল জজ আদালত তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে তারা পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি চালিয়ে কুতুবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD