সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ

সিদ্ধিরগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জঃ- ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। (৭ নভেম্বর) শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকার জামিয়াতুল ইমান মাদরাসায় থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতার মাদরাসা শিক্ষকের নাম মিজানুর রহমান। তিনি সিলেটের জকিগঞ্জ থানার কোনাগ্রাম এলাকার মজিবুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্র আট মাস ধরে সিদ্ধিরগঞ্জে জামিয়াতুল ইমান মাদরাসার ছাত্রাবাসে থেকে পড়াশোনা করছিল। ২ অক্টোবর দুপুর ২টায় একই মাদরাসার আবাসিক শিক্ষক মিনহাজুর তাকে মাদরাসার নিচতলার রুমে ডেকে নিয়ে যান। পরে সেখানে আদর করার কথা বলে তাকে বলাৎকার করেন।

এর আগেও বিভিন্ন সময়ে মিনহাজুর আদর করার কথা বলে ডেকে নিয়ে ওই ছাত্রকে একাধিকবার বলাৎকার করেছেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়।

বিষয়টি পরিবারের সদস্যসহ অন্য কাউকে যাতে না বলে সেজন্য বিভিন্ন রকমের ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকিও দেন ওই শিক্ষক।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি কামরুল ফারুক বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD