বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

কাশ্মীর সীমান্তে সংঘর্ষে ভারতীয় সেনাসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ- অধিকৃত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ চার সদস্য নিহত ও বিএসএফের দুই সদস্য আহত হয়েছেন। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।

(৮ নভেম্বর) রোববার কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেন, রোববার রাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরের কাছে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে একদল সন্ত্রাসী। আইন-শৃঙ্খল বাহিনীর তৎপরতায় সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।

ওই কর্মকর্তারা বলেন, অনুপ্রবেশে বাধা দেয়ার সময় সংঘর্ষের সূত্রপাত। এতে তিন সন্ত্রাসী নিহত হয়। তবে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সদস্য ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান নিহত হয়েছেন।

এছাড়া অনুপ্রবেশের চেষ্টাকারীদের সঙ্গে সংঘর্ষে আরও দুই জওয়ান আহত হন। ওই এলাকায় এখনও অভিযান চলমান বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, কাশ্মীর সীমান্তজুড়ে আরও অনেক সন্ত্রাসী ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD