বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

সংবাদ নারায়ণগঞ্জঃ- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে কাঁচপুর আল নূর কারখানার সামনে থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- কাঁচপুর পুরানবাজার এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে মো. হৃদয় হোসেন, আড়াইহাজার থানার বাড়ৈপাড়া এলাকার হক সাহেবের ছেলে ইউনুছ মাহমুদ বিজয় ও কাঁচপুর কতুবপুর এলাকার মজিবুর রহমানের ছেলে জসিম উদ্দিন।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছোরা ও ১১০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে। বুধবার সকালে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

সোনারগাঁ থানার এএসআই আলমগীর হোসেন জানান, আল নূর কারখানার সামনে ৮-১০ জনের একটি দল রাত দেড়টার দিকে মহাসড়কের চলাচলরত বিভিন্ন অটোরিকশা ও সিএনজিতে যাত্রীদের ভয় দেখিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

 

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় ওই তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

সোনারগাঁও থানা পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত ৩ জনের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা চিহ্নিত ডাকাত। গ্রেফতার করে তাদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD