শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের অভিযোগ, জুয়েল রানার কথোপকথনের অডিও ভাইরাল সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা গার্মেন্টসে চাকরির আড়ালে মেহেদীর মাদক ব্যবসার অভিযোগ ফতুল্লায় বস্তাবন্দী অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার ফতুল্লায় ইয়াবাসহ শাহাজুল গ্রেপ্তার,  ধরাছোঁয়ার বাহিরে মেহেদী ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার, আড়ালে মূলহোতারা আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, বর্ণনা দিলো পুলিশ ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে সবাইকে কাজ করার নির্দেশ ডিসির ফতুল্লায় ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ফেনসিডিল ব্যবসায়ী সাজ্জাদ

সোনারগাঁয়ে মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজের মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

(১৫ জুলাই) সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করেন।

সেই সঙ্গে আরো ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।তবে রায় ঘোষণার দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কৃষ্ণপুরা এলাকার ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১৮ সালের ২ মার্চ গৃহপরিচারিকার কাজের জন্য বাসা থেকে বের হয়ে যায় কিশোরীর মা। বাসায় কেউ না থাকার সুযোগে তার ১৫ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণ করে মেয়ের বাবা। প্রতিবেশীরা দরজার ফাঁক দিয়ে এ ঘটনা দেখে ও ভুক্তভোগী কিশোরী ঘটনার কথা জানায়। সেই সঙ্গে পরবর্তীতে মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেন বাবা। পরে এই ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। সেই সঙ্গে আদালত এই ঘটনার বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD