মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে যুবলীগ নেতা গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- সোনারগাঁয়ে হেফাজত নেতা মামনুল হককে হেনস্তার মামলায় মামুন ভূঁইয়া (৩৮) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মামুন সাদিপুর ইউনিয়নের গুলনগর গ্রামের মো. ইদ্রিস ভূঁইয়ার ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে যুবলীগের রাজনীতিতে জড়িত।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ২০২১ সালে হেফাজতে ইসলামের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে রয়েল রিসোর্টে স্ত্রীসহ অবকাশ যাপনকালে ষড়যন্ত্রমূলক হেনস্থা ও রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করার মামলায় মামুনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আসামির সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD