মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার (১৯ মে) রাত ৮টার দিকে হরিণাকুন্ডু জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিণাকুন্ডু হামিরহাটি গ্রামের মনসুর আলীর ছেলে আক্তার (৪০) ও চাঁদপুর গ্রামের গফুর আলীর ছেলে আবু তালেব (৩৪)।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাত ৮টার দিকে ঝিনাইদহ শহর থেকে হরিণাকুন্ডু যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। বাসটি হরিণাকুন্ডু জামতলা নামক স্থানে পৌঁছলে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হন। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD