শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

আড়াইহাজারে ট্রাক চাপায় পৌরসভার ইলেকট্রিশিয়ান নিহত

সংবাদ নারায়ণগঞ্জ:- আড়াইহাজারে ট্রাক চাপায় আড়াইহাজার পৌরসভার ইলেকট্রিশিয়ান ফারুক (৩০) নিহত হয়েছেন।

শনিবার (১৮ মে) সকাল ১০ টার দিকে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত ফারুক উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।

চট্টগ্রাম থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক তাকে একটি গাছের সাথে চাপা দিলে গাড়ি ও গাছের মাঝখানে পড়ে ফারুকের করুণ মৃত্যু ঘটে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গাছ কেটে তার লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্দ হয়ে প্রায় দু”ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে৷ এক পর্যায়ে তারা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, গাড়িটি আটক করা হয়েছে।চালক পালিয়ে গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD