শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

একই রশিতে গলায় ফাঁসি দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

সংবাদ নারায়ণগঞ্জ:- বাগেরহাট একই রশিতে গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে মো. দাউদ শেখ ও তার স্ত্রী সোহেলী আক্তার লাকি।

বৃহস্পতিবার ৪( জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার ২ নম্বর বেমরতা ইউনিয়নের বৈটপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করা হয়।

নিহত দম্পতি বৈটপুর গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে মো. দাউদ শেখ ও ছেলের স্ত্রী সোহেলী আক্তার লাকী।

স্থানীয় ইউপি সদস্য কালাম হোসেন জানান, সকালে সংবাদ পেয়ে থানা পুলিশকে জানিয়েছি। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছেন তা এখনো স্পষ্ট নয়।

বাগেরহাট মডেল থানার ওসি মো. সাইদুর রহমান জানান, সকালে নিহত দাউদ শেখের বেডরুমে মোবাইলে রিং বাজতে থাকলে তার ছেলে মো. সিয়াম গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে উভয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে ময়নাতদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD