রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

অবশেষে ওসমান পরিবারের সদস্যদের কবর থেকে শ্মশানের মাটি সরিয়ে নিলো সিটি কর্পোরেশন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের  হুশিয়ার পর ওসমান পরিবারের সদস্যদের কবরস্থানে দেয়া শ্মশানের মাটি সরিয়ে নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।

এর আগে সোমবার (৯ আগস্ট) বিকেলে শহরের মাসদাইর এলাকার কবরস্থানে গিয়ে ওসমান পরিবারের কবরের ওপরে মাটির স্তূপ দেখতে পান শামীম ওসমান। পরে জানতে পারেন এগুলো শ্মশানের মাটি। এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন এমপি শামীম ওসমান। তিনি এ মাটি সরিয়ে ফেলার জন্য ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেন।

কবরস্থানের দেখভালের দায়িত্বে থাকা জাকারিয়া বলেন, এটা শ্মশানের মাটি কিনা আমি নিশ্চিত না। তবে ঠিকাদাররা শ্মশান ও কবরস্থানের উন্নয়ন কাজ করেছেন।

জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঠিকাদার মো. মামুন বলেন, কবরস্থানে শ্মশানের মাটি ফেলা আমাদের উদ্দেশ্য ছিল না। শ্মশান সংস্কারের সময় মাটি রাখা হয়েছিল। গত কয়েক দিনের বৃষ্টিতে মাটি এখানে চলে এসেছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD