রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সিদ্ধিরগঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ

সংবাদ নারায়ণগঞ্জ:- সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড় এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

(১২ ডিসেম্বর) রোববার ওই তরুণী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ওই তরুণী একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

জানা যায়, গত ৭ ডিসেম্বর রাত ১০টার দিকে ঢাকার শনিরআখড়ার এলাকার একটি প্রতিষ্ঠানের নারী বিক্রয় প্রতিনিধিকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে মোবাইলে মিজমিজি বাতানপাড়া এলাকায় ডেকে নিয়ে আসেন এক যুবক। পরে একটি বাড়ির রাস্তার নির্জন স্থানে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে কৌশলী ওই তরুণী ওই যুবকের কাছ থেকে পালিয়ে আসেন। শনিবার রাতে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ মামলাটি গ্রহণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান জানান, ওই তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত যুবকের শুধু একটি মোবাইল নম্বর রয়েছে। ওই তরুণী অভিযুক্তের নাম ঠিকানা কিছুই বলতে পারছেন না।

তিনি আরো জানান, ধর্ষণের শিকার ওই তরুণীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবকের নাম পরিচয় সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD