শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, গৃহশিক্ষক গ্রেপ্তার

সংবাদ নারায়ণগঞ্জঃ- সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে শিক্ষক মাজহারুল ইসলাম রায়হান(২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

(২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে গ্রেপ্তারের করা হয়। মাজহারুল ইসলাম রায়হান কদমতলী এলাকার ইসকানদার আলীর ছেলে।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভুগী ওই মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মাজহারুল ইসলাম রায়হান প্রাইভেট পড়ানোর সুযোগে ভুক্তভুগী ওই স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ছাত্রীর বাবা-মা কাজের জন্য বাড়ির বাহিরে থাকেন। এ সুযোগে গত ১৮ সেপ্টেম্বর ছাত্রীর বাসায় গিয়ে প্রথমে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করলে রাজি না হলে মেয়ের রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী তার মা-বাবাকে বিষয়টি বললে তারা রায়হানের সঙ্গে যোগাযোগ করলে অভিযুক্ত রায়হান তা সম্পূর্ণ অস্বীকার করে।

ভুক্তভুগী সেই স্কুল ছাত্রীর মা আলেয়া আক্তার বলেন, আমি একজন গার্মেন্টস কর্মী ও আমার স্বামী বাসের হেলপার। তাই কাজের জন্য দু’জনকেই বাড়ির বাহিরে যেতে হয়। করোনা ভাইরাসের জন্য স্কুল বন্ধ থাকার কারণে আমার মেয়ে একাই বাড়িতে থাকে এবং রায়হান প্রাইভেট পড়ানোর জন্য বাসায় আসতো। বাড়ি খালি থাকার সুযোগে আমার মেয়ের সর্বনাশ করেছে সে। আমি তার শাস্তি চাই।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক লাইভ নারায়ণগঞ্জকে জানান, রায়হানকে সকালে কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভুগী ছাত্রীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন এবং বাকী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD