শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

বন্দরে মিশুক চালক কায়েস হত্যা: ১২ ঘণ্টার মধ্যে ৩ জন গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ বন্দরের উত্তরপাড়া এলাকার মিশুক চালক কায়েস হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

(২ অক্টোবর) রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এর আগে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-বন্দর উপজেলার পদুঘর এলাকার মুক্তার হোসেনের ছেলে কাউছার, একই এলাকার সেলিমের ছেলে কামরুজ্জামান শিমুল ওরফে শ্যামল, উপজেলার দক্ষিন কুল চরিত্র এলাকার রটজা গাজীর ছেলে ফাহিম ওরফে জিকো।

পুলিশ সুপার বলেন,পূর্ব পরিকল্পিতভাবে মিশুকটি পদুঘর থেকে ভাড়া করে সাবদী ব্রিজের নিয়ে গিয়ে মদপান করেন। পরে কলাগাছিয়া ইউপি কান্দাপাড়া থেকে নরপদি গ্রামের পাকা রাস্তার পাশে কালবার্ট সংলগ্ন জনৈক নূর মোস্তফার বালু ভরাটকৃত জমির উত্তর কোণে নিয়ে যান। সেখানে তাকে হত্যা করে ঝোপে হাত-পা বেধে ফেলে দেয়।

তিনি আরো জানান, হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD