বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

কাউন্সিলর বাদলের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের স্ত্রী সাদিয়া আক্তার নিঝুর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৫ রোববার দুপুরে শহরের চাষাড়া রেললাইন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, সাততলা ভবনের ছাদে হাঁটতে গিয়ে সেখান থেকে মাথা ঘুরে পড়ে গিয়ে অথবা কোনোভাবে কিছু একটা হয়ে তিনি মারা গেছেন।

 

নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক নুরুজ্জামান জানান, ময়নাতদন্তের পর বোঝা যাবে ঠিক কি কারণে তিনি মারা গেছেন।

 

শাহজালাল বাদলের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন নিঝু। বাদল নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনের ভাতিজা।

 

কাউন্সিলর শাহজালাল বাদল জানান, আমি অফিসে কাজ করছিলাম। তখনই আমার শাশুড়ির ফোন আসে। উনি বললেন, তুমি তাড়াতাড়ি আসো, নিঝু ছাদ থেকে পড়ে গেছে। ওর সঙ্গে কোনো পারিবারিক কলহ ছিল না। এই চার থেকে পাঁচদিন আগেও সে আমার সঙ্গেই ছিল। আমার ছেলে এখানে ক্যামব্রিয়ান স্কুলে পড়ে। তাই সে এখানেই বেশি থাকে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD