বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

জলাবদ্ধতার সমস্যা দ্রুত সমাধান হবে, শামীম ওসমান

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, আমি নিজেই বিষয়টি দেখতে ও প্রকল্পের দায়িত্বরতদের সাথে রোববার কথা বলে বিষয়টি কিভাবে দ্রুত সমাধান করা যায় এবং মানুষের দুর্ভোগ কিভাবে লাঘব করা যায় সেটি করার ব্যবস্থা করবো। আল্লাহর রহমতে আশা করছি অতি দ্রুত এই জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে।

(১ জুলাই) দুপুরে ডিএনডি বাঁধের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান আরো বলেন, এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে সেটি যেভাবে দরকার সেভাবেই করবো। মানুষ কষ্ট দুর্দশা দূর করাটাই এখানে মূল লক্ষ্য আমার।

এর আগে ঈদের আগের দিন থেকে টানা বর্ষণে ডিএনডির অভ্যন্তরে সিদ্ধিরগঞ্জ, পাগলা, ফতুল্লা, কুতুবপুর, মুন্সিবাগ, শহীদবাগ, মিজমিজি, কদমতলী, কদমতলী পশিম, কালু হাজী রোড, ধনু হাজী রোড, ফতুল্লার শান্তিধারা, গিরিধারা, জালকুড়ি, ভুইগড়সহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে চরম বিপাকে পড়েন এখানকার বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD