মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

ফতুল্লায় পূজা মন্ডপ পরিদর্শনে ওসি নুরে আজম মিয়া

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলার পাগলা নয়ামা‌টি বৈরাগীবা‌ড়ি ছয়‌টি শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন ফতুল্লা ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ নূ‌রে অাজম মিয়া (পিপিএম)।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ‌্যার পর থে‌কে পাগলা এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

বিভিন্ন পূজা মন্ডপ পরিবেশন শেষে ফতুলিয়া মন্ডল থানার ওসি নূরে আজম মিয়া বলেন,, ফতুল্লায় সুষ্ঠু সুন্দর ভাবে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি। পূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যেক মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের কে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার অনুরোধ করা হয়েছে। এছাড়াও প্রশাসন মাঠে থাকবে।

তিনি আরো বলেন, প্রত্যেক পূজামণ্ডপই কড়া নজরদারির মধ্যে থাকবে।আনসার বাহিনী থাকবে ও চেকপোস্টসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। আশা করছি ফতুল্লার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবার দূর্গা পূজা সুষ্ঠ সুন্দর ভাবে সম্পন্ন হবে।

পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত তসলিম উদ্দিন, ইন্সপেক্টর অপারেশন কাজী মাসুদ রানা, সেকেন্ড অফিসার হারিস সিকদার, ফতুল্লা থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিবু দাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরু, রাজীব তালুকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD