রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ঢাকায় বিএনপি ও আওয়ামীলীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও নারায়ণগঞ্জ সাইনবোর্ড সড়ক যানবাহন শূন্য হয়ে পড়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। যাতায়াতের জন্য পরিবহন না পেয়ে হতাশায় ভুগছেন তারা।
আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই এ চিত্র দেখা যায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ও লিংক রোড।
যাত্রী সাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, দুই রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানের কারণে মহাসড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তির যেন শেষ নেই। বিশেষ করে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন পরিবহন একেবারেই বন্ধ রয়েছে। তবে কিছু কিছু জায়গায় লেগুনা ও ব্যাটারি চালিত অটো চলতে দেখা গেছে।
বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ফতুল্লায় ছোট-বড় সব মিলিয়ে প্রায় দুই থেকে তিন সহস্ররাধিক শিল্প প্রতিষ্ঠান রয়েছে।
এসব শিল্প প্রতিষ্ঠানে লাখ লাখ শ্রমিক-কর্মচারী কাজ করছেন। তারা যাত্রীবাহী বাসে এসব প্রতিষ্ঠানে যাওয়া-আসা করেন প্রতিদিন। সমাবেশকে কেন্দ্র করে পরিবহন ব্যবস্থা না থাকায় তারা রিকশা-ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছেন। এতে করে ১০ টাকা থেকে ২০ টাকার ভাড়ার যায়গায় ৫০ থেকে ৮০ টাকা গুনতে হচ্ছে তাদের।
আবার কেও কেও পায়ে হেঁটেও কর্মস্থলে যাচ্ছেন। এতে করে সময় মতো কর্মস্থলে অনেকেই যেতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, ‘সাধারণ মানুষের জান মালের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা নিয়মিত তল্লাশি চালাচ্ছি। অপরাধীদের কোনো প্রকার অপরাধ করতে দেওয়া হবে না। হয়ত ক্ষণিকের জন্য জনসাধরণের একটু অসুবিধা হচ্ছে।