বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

অবরোধের দ্বিতীয় দিনে আড়াইহাজার কভার্ডভ্যান ভাঙচুর

সংবাদ নারায়ণগঞ্জ:-নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে কভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি বাজার এলাকায় এ ভাঙচুর ঘটনা ঘটে।কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ এসে ধাওয়া দিলে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যান। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক হয়।

জানান যায়, সকালে হঠাৎ বিএনপি দলীয় স্লোগান দিয়ে একদল লোক অবরোধ করে যানবাহন আটকে ভাঙচুর শুরু করে। মহাসড়কে থাকা অন্য যানবাহন চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এলে অবরোধকারীরা পালিয়ে যান।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন বলেন, এখন পর্যন্ত তেমন বড় কোনো ঘটনা ঘটেনি। তবে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় কয়েকজন লোক ভাঙচুরের চেষ্টা করেছিলেন। পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD