বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান বাবু ওরফে কিলার বাবুকে হত্যা আলীগঞ্জে প্রকাশ্যে সাঈদ ও মিন্টুর জুয়ার আসর! প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ফতুল্লায় কারাগার থেকে বের হওয়ার এক ঘন্টা পর যুবককে কুপিয়ে হত্যা ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা ‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নাঙ্গল মার্কায় ভোট দেওয়া আহ্বান জানালেন খোকা মোল্লার  ফতুল্লা মডেল প্রেসক্লাবের নাম ব্যবহার করে প্রচারণা কাসেমীর নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: মির্জা ফখরুল ফতুল্লায় প্রয়াত জাতীয় পার্টির নেতাদের স্মরণে দোয়া  প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা ফতুল্লায় দুটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

রূপগঞ্জে তৃতীয় শ্রেণির স্কুলছাত্র জয়ন্ত হত্যা, চারজনের মৃত্যুদণ্ড

সংবাদ নারায়ণগঞ্জ:- রূপগঞ্জে মুক্তিপণ না পেয়ে তৃতীয় শ্রেণির স্কুলছাত্র জয়ন্তকে হত্যার দায়ে চারজন অপহরণকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সারাবন তহুরা এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জের মঙ্গলকালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন (৩৫), বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর (২৭), বনিয়াদি এলাকার রাজকুমারের ছেলে অনিক চন্দ্র দাস (২৭) ও একই এলাকার শন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস (৩০)। এদের মধ্যে অনিক চন্দ্র দাস রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তিনজন পলাতক রয়েছেন।

মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৮ সালের ৫ জুন শিশু জয়ন্তকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আসামিরা। মুক্তিপণের টাকা না পেয়ে একদিন পর শিশু জয়ন্তকে বানিয়াদি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেন তারা।

নিহত শিশু জয়ন্ত চন্দ্র দাস বানিয়াদি এলাকার কলা বিক্রেতা চৈতন্য চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় শিশু মেলা কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD