বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন 

আড়াইহাজারে ঘর থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

সংবাদ নারায়ণগঞ্জ:- আড়াইহাজারে গভীর রাতে ঘর থেকে ১৭ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ মে) এই ঘটনায় অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে আড়াইহাজার থানায় এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ অভিযোগে উল্লেখ করা হয়, গত বুধবার (১৫ মে) গভীর রাতে আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি এলাকায় অজ্ঞাত ৫-৬ জন যুবক ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই কিশোরীর হাত-পা বেঁধে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কিশোরীর পরিবারটি মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা ছিল। মেঘনায় বাড়ি ভেঙে যাওয়ায় চার মাসে আগে আড়াইহাজারের চামুরকান্দি এলাকায় জায়গা কিনে বাড়ি বানিয়ে বসবাস করছিল তারা। ঘটনার দিন অনুমানিক রাত ২টা ৩০ মিনিটে কিশোরী ও তার মা ঘুমে থাকাকালে অজ্ঞাতনামা ৫-৬ জন দরজা ভেঙে ভেতরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে তাদের বাড়ির ডান পাশে ভিকটিমের অপর এক আত্মীয়ের খালি ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে অভিযুক্তরা কিশোরীর মাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়।

মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ পাঠানো হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আসামিরা গ্রেপ্তার হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD