বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুলায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়ে আহত ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১ নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে যৌথ অভিযান, নারীসহ ৩ দালাল গ্রেফতার ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান

ফতুলায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়ে আহত

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় পুলিশের সোর্স মামুন (২৬) কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা।

‎মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রেল স্টেশন চেয়ারম্যান বাড়ি গলি এলাকায় এ ঘটনা ঘটে।

‎এ ঘটনায় মামুনের মা রুনা বেগম বাদী হয়ে বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযুক্তরা হলেন— মানিক (৪০), আল আমিন (২৬), জয়নুদ্দিন জনু (৩৮), জাবেদ (৩৫), জোবায়েদ (২০), পিচ্চি কালু (২২), আজমীর (৩০), আসিফ (২৭), নাইম (২৬), চোর সুমন (২৫) ও শহিদ কাকা (৩৮)সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন।

‎লিখিত অভিযোগে জানা যায়, বাদীর ছেলে মামুনের সঙ্গে একই এলাকার আকলিমা (৪২) নামের এক নারীর বিয়ে হয়েছিল। পারিবারিক কলহের জেরে ২-৩ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। অভিযোগ রয়েছে, বিচ্ছেদের পর থেকে আকলিমা ক্ষিপ্ত হয়ে মামুনকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন এবং তার পূর্বের স্বামী মানিকের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

‎মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মামুন তার নানীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ফতুল্লা রেলস্টেশনের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত খোলা মাঠে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা অভিযুক্তরা আকলিমার উপস্থিতিতে তার ওপর হামলা চালায়। এ সময় তারা চাপাতি, রামদা, ছুরি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর জখম করে।

‎পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়।

‎এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD