বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য, আতঙ্কে ফতুল্লা পাইলটস্কুল এলাকা পরিবেশ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী সাত খুন ও ত্বকী হত্যার সাথে ওসমান পরিবার জড়িত, আল -আমিন ‘জেল খাটা কেমন’ কৌতূহল থেকেই ফতুল্লায় শিশু হোসাইন হত্যা: পুলিশ ফতুলায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়ে আহত ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১ নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে যৌথ অভিযান, নারীসহ ৩ দালাল গ্রেফতার

ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য, আতঙ্কে ফতুল্লা পাইলটস্কুল এলাকা

সংবাদ নারায়ণগঞ্জ:-  নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন এলাকায় ডেকোরেটর ব্যবসার আড়ালে গড়ে উঠেছে কথিত মাদক সম্রাট টুটুলের বিস্তৃত মাদক সাম্রাজ্য—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। এলাকাবাসীর দাবি, বাহ্যিকভাবে বৈধ ব্যবসার পরিচয় দিলেও অন্তরালে দীর্ঘদিন ধরে চলছে মাদক বেচাকেনার রমরমা কারবার।

স্থানীয় সূত্রে জানা যায়, টুটুল তার ডেকোরেটর ব্যবসাকে সামনে রেখে গোপনে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহের একটি শক্তিশালী নেটওয়ার্ক পরিচালনা করছে। দিনের বেলায় ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা বেড়ে যায় ওই প্রতিষ্ঠানের আশপাশে।

এলাকাবাসীর অভিযোগ, টুটুলের নিয়ন্ত্রিত এই মাদক চক্রের কারণে স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও তরুণদের একটি অংশ ধীরে ধীরে মাদকের ভয়াল ছোবলে জড়িয়ে পড়ছে। এতে করে অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“ডেকোরেশনের ব্যবসা শুধু লোক দেখানো। ভিতরে ভিতরে কী হচ্ছে, সেটা এলাকার সবাই জানে। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।”

অভিযোগ রয়েছে, টুটুলের এই কর্মকাণ্ড নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট মহলে জানানো হলেও রহস্যজনক কারণে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে তার মাদক সিন্ডিকেট।

সচেতন মহলের মতে, বৈধ ব্যবসার আড়ালে পরিচালিত এমন অপরাধচক্র দ্রুত শনাক্ত করে আইনের আওতায় না আনলে ভবিষ্যতে এলাকায় সামাজিক অবক্ষয় আরও বাড়বে।

ফতুল্লা পাইলট স্কুল এলাকার সচেতন নাগরিকরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে টুটুলের কথিত মাদক সাম্রাজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD