বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে প্রতিবাদ সভায় মিছিল নিয়ে ফরিদ আহম্মেদ লিটনের যোগদান

সংবাদ নারায়ণগঞ্জঃ- কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফতুল্লায় থানা আওয়ামীলীগের আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (১২ ডিসেম্বর) শনিবার বিকালে পঞ্চবটিতে ফতুল্লায় থানা আওয়ামীলীগের আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষাভ মিছিলে একটি মিছিল নিয়ে যোগদেয় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন।

এসময় ফরিদ আহম্মেদ লিটন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে কোন আপোষ নেই, এই জায়গায় কোন প্রশ্ন থাকতে পারে না। কোন মৌলবাদের স্থান বঙ্গবন্ধুর বাংলার মাটিতে হবে না। যতদিন শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, তার কন্যা দিয়েছেন পদ্মা সেতু।

এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু আমাদের আত্মার সাথে মিশে আছেন। আজ আমরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছি, আগামীতে আমরা সকলকে সাথে নিয়ে মৌলবাদীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত আছি।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD