রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

বাড়ি থেকে পালালো কিশোরী, উদ্ধার করল পুলিশ

সংবাদ নারায়ণগঞ্জ:- মায়ের বকা খেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া এক কিশোরীকে আট দিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

টানা এক সপ্তাহের চেষ্টায় শুক্রবার (১২ এপ্রিল) কিশোরীটিকে উদ্ধার করেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খালেদ উদ্দিন। পরে বাবা-মায়ের জিম্মায় ওই কিশোরীকে তুলে দেওয়া হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

 

কিশোরী নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকায় বসবাস করেন।

 

ওসি নূরে আজম মিয়া বলেন, ‘গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসা থেকে পালিয়ে যান ওই তরুণী। শুক্রবার দুপুরে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। টানা এক সপ্তাহের চেষ্টায় শুক্রবার (১২ এপ্রিল) কিশোরীটিকে উদ্ধার করা হয়। পরে তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়। ’

 

ফতুল্লা মডেল থানার এসআই খালেদ উদ্দিন বলেন, মায়ের বকা খেয়ে রাগ করে বাসা থেকে পালিয়ে গিয়েছিল কিশোরী। বাসা থেকে পালিয়ে গাজীপুরে তার বান্ধবীর বাসাতে আশ্রয় নেয়।

 

এসআই খালেদ উদ্দিন বলেন, ‘গত এক সপ্তাহ আগে নিখোঁজ ডায়েরিটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজ লাগাই। পরে তার অবস্থান জানতে পেরে তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। ’

 

তিনি বলেন, ‘উদ্ধারের পর কিশোরী পুলিশকে জানায়-কোরিয়ান ব্যান্ড দল বিটিএসে যোগ দিতেই বাড়ির ছেড়ে পালিয়েছি এটা সত্য নয়। সে মায়ের বকার কারণে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD