শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

বাঁচাতে এলো না কেউ, চোখের সামনেই ডুবল দুই শিশু

সংবাদ নারায়গঞ্জঃ- নারায়ণগঞ্জের বন্দরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কদমরসুল নূরবাগ এলাকার হাবীব মিয়ার বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- নূরবাগ এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া দিনমজুর নজরুল মিয়ার মেয়ে নুসরাত ও একই বাড়ির ভাড়াটিয়া সিরাজ মিয়ার মেয়ে সামিয়া। তারা দুজনই লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানায়, বাবা-মাকে না জানিয়েই দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসলে যায় নুসরাত ও সামিয়া। এ সময় গোসলে নেমে পানিতে তলিয়ে যায় তারা। পথচারীরা শিশুদের ডুবতে দেখলেও বাঁচাতে এলেন না। পরে বাড়ির লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজির পর নুসরাত ও সামিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD