মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

ফতুল্লায় চালককে হত্যা করে মিশুক ছিনতাই, যুবক গ্রেফতার

ফতুল্লায় চালক আনোয়ার হোসেনকে হত্যা করে মিশুক ছিনতাইয়ের ঘটনায় জড়িত নিশাত নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নিশাত দেলাপাড়ার মো. সাইফুল ইসলামের ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই ইমানুর জানান, ঘটনার পর পরই হত্যাকাণ্ড ও মিশুক ছিনতাইয়ের ঘটনায় নিশাতের নাম উঠে আসে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেলাপাড়ার আজিজ মিল সংলগ্ন খালি মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

এসআই ইমানুর আরো জানান, হত্যাকাণ্ড ও ছিনতাইয়ে নিশাত ছাড়া আরো দুইজন জড়িত ছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। ঘটনার পর তারা আনোয়ার হোসেনের লাশ পার্শ্ববর্তী পেয়ারা বাগান নামক স্থানে ফেলে মিশুক নিয়ে পালিয়ে যায়।

বুধবার (১৬ জুন) রাতে সাড়ে ১২টার দিকে ফতুল্লার রামারবাগ স্টেডিয়ামের সামনে থেকে দুই যাত্রী নন্দলালপুর যাওয়ার জন্য আনোয়ার হোসেনের মিশুক ভাড়া করে। রাত পৌনে ২টার দিকে ৯৯৯-এ কল পেয়ে নন্দলালপুর-শিয়াচর সড়কের পেয়ারা বাগান থেকে তার লাশ উদ্ধার করে। এরপর পরিবারের সদস্যরা খবর পেয়ে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন। ওই ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন নিহত আনো হোসেনের স্ত্রী রেহেনা বেগম।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD