শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশনে চায়ের দোকালের আড়ালে দুই ভাই রনি ও রানর  মাদক ব্যবসা  আলীগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে ‘শান্তর মাদকের হাট’ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অস্ত্রধারী, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২ আলীগঞ্জে একাব্বর মাতবর ফাউন্ডেশন (আবু বাড়ি) শুভ উদ্বোধন, আব্দুল ওয়াহেদ সভাপতি ও মো. সাখাওয়াত কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬

বন্দরে পুলিশের হাতে পুলিশ গ্রেপ্তার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশ পরিচয়ে যানবাহনে তল্লাশি চালানোর সময় এক যুবককে আটক করেছে পুলিশ। (৬ জুলাই) মঙ্গলবার বিকেলে ওই উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আটককৃত মাসুদ রানা কুমিল্লার দাউদকান্দি উপজেলার সিগুড়া এলাকার মতিউর রহমানের ছেলে।

ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই সিরাজ-উদ-দৌলা জানান, আটককৃত মাসুদ রানা একটি হাইয়েস গাড়ি ভাড়া নিয়ে মদনপুর বাসস্ট্যান্ডে ভুয়া চেকপোস্ট বসিয়ে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালাচ্ছিল। ওই সময় ঊর্ধ্বতন কর্মকতারা বাসস্ট্যান্ড দিয়ে যাচ্ছিলেন, তা চেকপোস্ট দেখে গাড়ি থামিয়ে সামনে যান। ওই সময় মাসুদ রানার গায়ের টি-শার্টে পুলিশ লেখা দেখে সন্দেহ করেন। এরপর তার কাছে চেকপোস্ট বসানো কারন জানতে চাইলে সে কোনো উত্তর দিতে না পারায় আটক করা হয়।

এসআই সিরাজ আরো জানান, মাসুদ রানার সম্পর্কে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD