বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় পুলিশ সদস্য হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা ফতুল্লায় জুয়েল আরমান ও দেলু বাহিনীর বিরোধের জেরে প্রাণ গেল নিরীহ গাড়িচালক ইউসুফের! সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা ফতুল্লায় সাংবাদিকের বাসায় গিয়ে সাংবাদিককে হত্যার হুমকি ফতুল্লা রেলস্টেশন এলাকায় কৃষকদল নেতার শেল্টারে আলামিনের মাদক ব্যবসা আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা নিহত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আলীগঞ্জে ফের বেপরোয়া হিমেল বাহিনী, পরিচালনা করছে মাদকের স্পট নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

রূপগঞ্জে পাসপোর্ট দালাল চক্রের সদস্য দিপু গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাসপোর্ট দালাল চক্রের এক সক্রিয় সদস্য মো. তৈয়ব আহম্মেদ দিপু (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব।

(৫ আগস্ট) বৃহস্পতিবার বিকেলে পবনকুল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জামালপুর সদর থানার বানালের পাড় এলাকায় সাইফুল ইসলামের ছেলে।

এসময় তার কাছ থেকে দুটি পাসপোর্ট, যমুনা ব্যাংকের একটি চেক বই, একটি ভুয়া সিল এবং ৪০টি ডেলিভারি স্লিপ জব্দ করা হয়।

শুক্রবার (৬ আগস্ট) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দিপু দীর্ঘদিন ধরেই পাসপোর্ট তৈরির কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিত। সে পাসপোর্ট দালাল চক্রের একজন সক্রিয় সদস্য।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD