সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- রূপগঞ্জের কামসাইর উত্তরপাড়া থলেরঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোলাইমদ, চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) ও সরঞ্জাম উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৩ মে) ভোর ৫ টার দিকে তাকে রূপগঞ্জ থানাধীন কামসাইর উত্তরপাড়া থলেরঘাট গ্রামে অভিযান চালিয়ে আটক করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় সাদেক মোল্লা (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মামুনের নেতৃত্বাধীন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রোবাবার ভোর পাচটার দিকে রূপগঞ্জ থানাধীন কামসাইর উত্তরপাড়া থলেরঘাট গ্রামে অভিযান চালিয়ে প্রথমে সাদেক মোল্লা কে আটক করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর ৬০ লিটার চোলাই মদ,৬ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ “ওয়াস” ও চোলাইমদ তৈরির সরঞ্জামপ্লাস্টিকে পাইপ ২টি,লোহার বার্নার ২টি এবং স্টিলের নল ২টি উদ্ধার করে।
এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।