মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

হাইকোর্টে আগাম জামিন শুনানি শুরু

সংবাদ নারায়ণগঞ্জ:- চলতি বছরের এপ্রিলে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ থাকার পর আজ রোববার থেকে হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে।

গতকাল শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রোববারের কার্যতালিকা প্রকাশিত হয়। এর আগে, গত মঙ্গলবার প্রধান বিচারপতির নির্দেশে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

এতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি প্রতিপালন করে এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে ২২ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।

দেশে দ্বিতীয় দফা করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে সব আদালতে বিচার কাজ সীমিত করা হয়। এ কারণে আর তখন থেকেই আগাম জামিন আবেদনের ওপর শুনানিও বন্ধ হয়ে যায়।

তবে গত ২৯ এপ্রিল হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে আগাম জামিন আবেদনের ওপর শুনানির উদ্যোগ নেয়া হয়েছিল। এজন্য ওই দিন কয়েকটি আবেদনও হাইকোর্টের তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু প্রধান বিচারপতি আগাম জামিন আবেদনের ওপর শুনানির এখতিয়ার বন্ধ করে দেন। এরপর থেকে হাইকোর্ট বিভাগের যত বেঞ্চ গঠন করা হয়েছে তার কোনোটিতেই আগাম জামিন আবেদনের ওপর শুনানির এখতিয়ার দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD