শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

মামি ভাগিনার শারীরিক সম্পর্ক, নিজে বাঁচতে ভাগিনার বিরুদ্ধে ধর্ষণ মামলা

সংবাদ নারায়ণগঞ্জ:- প্রবাসী মামার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে ফেঁসে গেল ১৭ বছরের ভাগনে। মামির করা ধর্ষণ মামলাতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি নারায়ণগঞ্জ বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুই সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রী এনায়েতনগরেই থাকতেন। আত্মীয়ের ১৭ বছর বয়সী ভাগনের জন্মদিন উপলক্ষে তাদের বাড়িতে যান তিনি। রাতে ওই ভাগনের সঙ্গে একই বিছানায় রাত কাটান। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরপর প্রায় প্রতিরাতেই তারা গোপনে শারীরিক সম্পর্কে জড়াতেন।

৩ সেপ্টেম্বর গভীর রাতে তারা আপত্তিকর অবস্থায় স্বজনদের কাছে ধরা পড়েন। পরে নিজের বাবার বাড়ি কুমিল্লায় চলে যান ওই প্রবাসীর স্ত্রী। একদিন পর তিনি ফের এনায়েতনগরে এসে ভাগনের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হন। ওই ঘটনা জানাজানি হলে ভাগনের পরিবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেয়। পরে ওই রাতেই নিজেকে বাঁচাতে ভাগনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন মামি। রাতেই ভাগনেকে গ্রেফতার করে পুলিশ।

বন্দর থানার এসআই আব্দুর বারেক জানান, মামির করা ধর্ষণ মামলায় ১৭ বছরের ওই তরুণকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD