শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

রূপগঞ্জে ৩ প্রতারকে আটক করেছে র‍্যাব-১১

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাল পরিচয় পত্র প্রস্তুতকারী ৩ প্রতারককে আটক করেছে র‍্যব। এ সময় তাদের কাছ থেকে জাল পরিচয়পত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

রোববার রাতে উপজেলার ভুলতা তাঁত বাজার মার্কেট থেকে তাদের আটক করা হয়। সোমবার বিকেলে র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মাহামুদুল হাসান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দীর্ঘ দিন ধরে একটি প্রতারক চক্র ভুলতা তাঁত বাজার মার্কেটে জাল পরিচয় পত্র তৈরি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯ টারদিকে র‍্যাব-১১ এর একটি দল তাঁত বাজার মার্কেটের আদর্শ সার্জিক্যাল,  শাকিব কম্পিউটার অ্যান্ড প্রিটিং ও মা কম্পিউটারে অভিযান চালায়।

এ সময় জাল সনদপত্র তৈরির কাজে ব্যবহৃত ৩টি সিপিইউ, ৩টি মনিটর, ৩টি স্ক্যানার, ৩টি প্রিন্টার মেশিন, ৩টি হার্ডডিক্স, ৩টি নকল এনআইডি কার্ড ও৪টি ভুয়া সিলসহ প্রতারক ইমদাদুল হক,  ফারুক মিয়া ও পারভেজকে আটক করে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD