বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

কাঁচপুর ব্রিজে মোবাইল ও টাকা ছিনিয়ে নিতে না পেরে যুবককে গুলি

মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নিতে মো. নূরনবী (২৫) নামে এক যুবককে গুলি করে ছিনতাইকারীরা। আহত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।

(১১ অক্টোবর) সোমবার রাত ৮টায়  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।  আহত নূরনবী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আর্টি অব্দি কলোনিতে থাকেন। তিনি মো. আলমগীর হোসেনের ছেলে।

আহতের মামা মো. আব্দুর রহমান বলেন, কাঁচপুর ব্রিজের নিচে ছিনতাইকারীরা মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নিতে গেলে ভাগ্নে বাধা দেয়। এতে তার ডান পায়ে গুলি করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্ট বলেন, রাত ১০টা ১৫মিনিটে নূরনবীকে আনা হয়। তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD