বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় অভিনব কায়দায় চুরি, ধরা পড়ল সিসি ক্যামেরায়

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে একটি বাড়িতে অভিনব চুরির ঘটনা। এ ঘটনায় থানায় জিডি করেছেন ভুক্তভোগী।

রোববার সকালে ফতুল্লার সস্তাপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লার বাড়ি থেকে ৫০ হাজার টাকা মূল্যের দুটি মোবাইলসহ দামি মালামাল চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোরের দল।

সিসি ক্যামেরায় দেখা গেছে- এক নারী ছোট্ট একটি শিশুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে থাকা ১০ বছরের একটি ছেলে বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে নজরদারি করছে। কিছুক্ষণ পর ১৫ বছর বয়সী একটি মেয়েকে ইশারা দিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে প্রবেশ করতে বলছে। ঐ সময় সে দ্রুত বাড়িতে ঢুকে দুটি দামি মোবাইল ও টাকা-পয়সা নিয়ে চোখের পলকে বের হয়ে অন্য সদস্যদের নিয়ে পালিয়ে যায়।

এর আগেও, ফতুল্লার বিভিন্ন এলাকায় এভাবে ছদ্মবেশে চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান বলেন, ভিডিও ফুটেজ দেখে চোরদের শনাক্তের চেষ্টা চলছে। মোবাইল দুটি ট্র্যাকিং করে উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD