সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

ফতুল্লায় সাংবাদিক জনির মাগফেরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক: শাহ সিমেন্টের ট্রাক চাপায় নিহত সাংবাদিক শফিকুল ইসলাম জনির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ফতুল্লা প্রেসক্লাব। শনিবার বিকেলে প্রেসক্লাবে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া ও মোনাযাতের মাধ্যমে সাংবাদিক জনির  রুহের মাগফিরাত কামনা করার হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ সভাপতি সৈয়দ মশিউর রহমান শাহীন,সেলিম মুন্সি, সাবেক সভাপতি এম সামাদ মতিন  সাবেক সহ সভাপতি রুহুল আমিন প্রধান, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, অর্থ সম্পাদক সেলিম আহমেদ,কার্যনির্বাহী সদস্য আব্দুল আলিম লিটন, সদস্য আবুল কালাম আজাদ,মাসুদ আলী, কাজী আনিসুল হক হিরা, মেহেদী হাসান রাসেল, ফতুল্লা রিপোর্টার্স  ক্লাবের সদস্য মনির হোসেন, রাকিব চৌধুরী শিশির, শফিকুল ইসলাম, ফিরোজ রানা,ফয়সাল, রিয়াজুল, সবুজ, রাসেল মিয়া,আরিফ, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভ প্রমুখ। এসময় মোনাজাত পরিচালনা করেন ফতুল্লা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ক্বারী ওবায়েদ উল্লাহ্।

গত রোববার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ (পুরাতন) সড়কের মাসদাইরে সড়ক দুর্ঘটনায় নিহত এক নারীর সংবাদ সংগ্রহ করে ফতুল্লায় ফেরার পথে একটি সিমেন্ট কোম্পানির গাড়ির চাপায় পিষ্ট হয়ে মারা যান চ্যানেল এস টিভির সাংবাদিক শফিকুল ইসলাম জনি।

ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক মহল। ফতুল্লা প্রেস ক্লাব আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD