বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

পাগলায় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় মিছিল নিয়ে রাজুর যোগদান

সংবাদ নারায়ণগঞ্জ :- জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(৩ নভেম্বর) বুধবার বিকেলে পাগলা বাজার এলাকায় এই জনসভায় একটি বিশাল মিছিল নিয়ে যোগ দেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু।

মিছিলের পূর্বে কবির হোসেন রাজু বলেন, আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। পচাঁত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি।

১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের ৩ বছরের সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও ৪ জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। তাই আমরা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ এর নেতৃত্বে যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD