শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

ফতুল্লা ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী এসএম হুমায়ুন কবির ও জাকির প্রদানের জন্য নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানালেন পলাশ

সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ বলেছেন, আমি আগামী ৮ ডিসেম্বর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছি। চিকিৎসার প্রয়োজনে আমাকে দীর্ঘদিন বিদেশে থাকতে হবে। তাই আমি সকল নেতাকর্মীদের একসাথে মিলেমিশে কাজ করার অনুরোধ জানাচ্ছি।

(৬ ডিসেম্বর) ফতুল্লার আলীগঞ্জ লেবার হলে তার প্রতিষ্ঠিত ৩৪ টি বেসিক ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পলাশ বলেন, আমাদের জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির ও বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সদস্য জাকির প্রদান ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করছেন। তাই আমার সংগঠনের সকল নেতাকর্মীরা তার জন্য নিরলসভাবে কাজ করবেন। এবং তাদেরকে বিজয়ী করে ঘরে নিয়ে আসবেন সেই প্রত্যাশায় আমি আমার নেতাকর্মীদের কাছে করছি। তারা বিজয়ী হলে মনে করবেন শ্রমিকশ্রেণীর বিজয়ী হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সহ-সভাপতি আবুল হোসেন, ফতুল্লা থানা লোড-আনলোডের সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, ইউনাইটেড ফেডারেশন গার্মেন্টস ওয়ার্কার্স নাঃগঞ্জ জেলা সভাপতি শাহাদাত অব হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, লিটন শিকদার, ফতুল্লা থানা শ্রমিক লীগের সভাপতি পিয়াশ আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া ছাত্তার, টলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, নারায়ণগঞ্জ সদর উপজেলায় রিস্কা চালক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আজিজুল হাওলাদার, ওবায়দুর রহমান ওবায়েদ, জাকির প্রধানসহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD