মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

প্রথমবারের মতো উত্তরার থেকে আগারগাঁও এল মেট্রোট্রেন

সংবাদ নারায়ণগঞ্জ:- প্রথমবারের মতো রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করেছে মেট্রো ট্রেন। রোববার সকাল ১১টায় আগারগাঁও রেল স্টেশনে  ট্রেনটি পৌঁছায়। তবে এতে কোনো যাত্রী ছিল না।

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সকাল ৯টা ৩৯ মিনিটে উত্তরার দিয়াবাড়ি রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে মেট্রো ট্রেনটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে ট্রেনটি দিয়াবাড়ি থেকে আগারগাঁও রেল স্টেশনে পৌঁছায়। পথে ৯টি স্টেশন অতিক্রম করে ট্রেনটি। কোনো কোনো স্থানে ট্রেনের গতি ছিল ১৫ কিলোমিটারেরও কম।

দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ হচ্ছে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা।

সাড়ে তিন মাস আগে টেস্ট রান শুরু হলেও এতদিন দিয়াবাড়ি থেকে কাছাকাছি ৪ থেকে ৫টি স্টেশন পর্যন্তই ট্রেন চলাচল সীমাবদ্ধ ছিল। এবার সেই সংখ্যা বেড়ে ৯- এ পৌঁছাল।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার উড়াল রেলপথে ট্রেন চলাচল করবে বাণিজ্যিকভিত্তিতে। তবে এর আগে নির্মিত রেলপথে পরীক্ষা-নিরীক্ষা চালাতে ধাপে ধাপে ট্রেন চালানো হচ্ছে।

দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ হচ্ছে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা ।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে ট্রেন চলাচল করবে। এ  লক্ষ্য সামনে রেখে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ রুটে ২৪ সেট ট্রেন চলাচল করবে। পাঁচ থেকে ১০ মিনিট অন্তর ট্রেন ছেড়ে যাবে। সবমিলে রেলস্টেশন থাকবে ১৬টি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD