মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

সদর উপজেলা রিকশা চালক ইউনিয়নের উদ্যোগে পলাশের সুস্থতা কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সদর উপজেলা রিকশা চালক ইউনিয়নের উদ্যোগে পলাশের সুস্থতা কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের রোগ মুক্তি কামনা দোয়া , আলোচনা সভা ও গরীব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠিত হয়েছে।

(২০ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে ফতুল্লা পঞ্চবটি এলাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলার রিকশা চালক ইউনিয়নের উদ্যোগে এ দোয়া ও শীতবস্ত্র বিতরন করা হয়।

এসময় মিলাদ মাহফিলে জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের দ্রুত রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলার রিকশা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হাওলাদার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাত। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, এ নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার।

আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার রিকশা চালক ইউনিয়নের সহ সভাপতি আব্দুর জব্বার, সহ-সভাপতি আনোয়ার হোসেন, ক্যাশিয়ার আনোয়ারুল কবির, মাইদার শাখার সভাপতি সুমন, সহ-সভাপতি রিপন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD