রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

শেখ হাসিনার সৈনিকরা কখনো হারতে শিখে নাই, শামীম ওসমান

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ শামীম ওসমান বলেছেন, খেলা হবে। এবার আমরাও খেলবো। এবারের খেলা হবে কাবাডির মতো। লাফ দিয়ে প্রতিপক্ষের মাথায় উঠে চেপে বসবো। আমাদের ওপর আঘাত আসতে পারে। কিন্তু আমাদের রুখতে পারবে না কেউ। কারণ আমাদের সেনাপতি হলেন জননেত্রী শেখ হাসিনা। আমরা তার সৈনিক। শেখ হাসিনার সৈনিকরা কখনো হারতে পারে না।

২৯ জানুয়ারী) শনিবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ নম পার্কে আয়োজিত আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,তিনি বলেন, সেদিন সংসদের সেই ঘটনার পর আমার মনে আর কোনো কষ্ট নেই। তাই এবার নিজেদের ঝালাই দিতে চাচ্ছি। আমরাও মাঠে নামতে চাচ্ছি। আগামীতে দলের ও নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আর শেখ হাসিনা ডাক দিলে মৌমাছির মতো আমাদের লাখ লাখ মানুষকে নিয়ে ঢাকা ছুটে যেতে হবে। এবারও আমরা খেলবো। এবার খেলা হবে কাবাডির মতো। দেখি প্রতিপক্ষ কারা থাকে। শেষমেশ আমরাই খেলায় জিতবো।২০১১

নির্বাচন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, সিটি নির্বাচনে আমি কোথাও ছিলাম না। একজন এমপি হিসেবে সংবাদ সম্মেলন করার দরকার ছিল করেছি। কিন্তু এরপরও আমাকে নিয়ে কত কথা। আমি নাকি তৈমূর সাহেবকে দাঁড় করিয়েছি। কিন্তু আমার দল কিংবা দলের কোনো নেতা আমাকে বলেনি তৈমূর সাহেবকে দাঁড় করাতে। এরপরও আমার বিরুদ্ধে নানা কথা বলা হয়েছে, এখনো হচ্ছে। ২০১১ সালে কি করেছি বলবো না, ২০১৬ সালে কি করেছি বলবো না, এবার কি করেছি সেটাও বলবো না। বললে দল ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমাকে আঘাত করে কথা বলা হয়েছে। আমাকে পছন্দ করেন এমন নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। তাদের মনে কষ্ট বেদনা আছে।

পদের জন্য রাজনীতি করেন না জানিয়ে শামীম ওসমান বলেন, আমি ও আমার সমর্থকরা একমাত্র শেখ হাসিনার কর্মী থাকতেই পছন্দ করি। যারা এবার নির্বাচনে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ করেছেন তারা যেন আগামীতে ষড়যন্ত্রের বিরুদ্ধে অন্তত রাজপথে আমাদের সঙ্গে থাকেন। আর আমাদের কোনো কমিটিতে পদ লাগবে না। কর্মী হিসেবে রাইখেন।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে বলছি, হাইব্রিড না, অরিজিনাল আওয়ামী লীগারদের বলছি, পিছনের ব্যানারে যেই মহিলার ছবিটি আছে, তিনি জাতির পিতার কন্যা, তার হাত আপনাদের মাথার উপরেই আছে, অন্যকারো মাথার উপরে নাই। তার দোয়াও আপনাদের সাথে আছে। ভালোবাসাও আপনাদের সাথে আছে, বিশ্বাসও আপনাদের সাথে আছে।

নারায়ণগঞ্জের সচেতন মানুষকে বলছি, সাংবাদিক ভাইদের বলছি। ধাক্কা যেটা আসছে, দেশ যদি নষ্ট হয়, ওই দেশে কিন্তু আমি, আপনি, আমার পরিবার, এটা দেখবে না। আফগানিস্থানে কে কোন পার্টি করে কোন হদিস নেই, সিরিয়ায় নেই। আমাদের বাঁচ্চাদের ভবিষ্যৎ আছে, আগামী প্রজন্মের ভবিষ্যৎ আছে। বঙ্গবন্ধুকে হারিয়ে কিন্তু দেশ ৫০ বছর পিছিয়ে গেছে, শেখ হাসিনা কিন্তু এখন আর আওয়ামী লীগের নয়, বাংলাদেশের শেখ হাসিনা। আমাদের তাকে দরকার। দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য।

তিনি আরও বলেন, এই একটা মানুষের জন্য এখন পর্যন্ত ওরা ধাক্কা দিতে পারছে না। কিন্তু তারপরেও এই দেশে প্রচুর রোহিঙ্গারা ডুকে যাচ্ছে। ডুকে গেছে। ভয় পাওয়ার কোন কারণ নাই। জিতবো আমরাই ইনশাআল্লাহ। আমরা জিতার জন্যে তৈরি হয়েছি।

কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামলীগের সভাপতি সাইফ উল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এম এ রশীদ, সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধাণসহ বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD