মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত

দেশবাসী ও নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা পলাশের

সংবাদ নারায়ণগঞ্জ:- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসী এবং দেশবাসী মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ। পবিত্র ঈদুল ফিতরে তিনি সবার জন্য নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ এক বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

পলাশ বলেন, এবার পবিত্র ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন আমি চিকিৎসার জন্য দীর্ঘ ছয় মাস যাবত বিদেশে অবস্থান করছি। তাই আমি আমার সকল মেহনতী শ্রমিক ভাই ও শ্রমজীবী মানুষদের সাথে ঈদ উদযাপন করতে পারছিনা। আমার খুব কষ্ট হচ্ছে।

তাই আমি আমার সকল শ্রমিক লীগের নেতাকর্মীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় বর্তমানে আমি সুস্থ হয়ে উঠেছি। আমি পবিত্র ঈদুল ফিতরের পর দিন দেশে ফিরে আসবো। সকল শ্রমিক লীগের নেতাকর্মীরা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহর অশেষ রহমতে ভাল ভাবে দেশে পৌঁছাতে পারি।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD