বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বন্দরে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:-বন্দরে নিখোঁজের দুই দিন পর বাড়ির সামনের ডোবা থেকে ২১ বছর বয়সী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুরে  বন্দর কলাবাগ এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত যুবকের নাম আবু বক্কর। সে বন্দর কলাবাগ এলাকার হারুন অর রশীদ মিয়ার ছেলে।

 

গত ১৭ জুন সকালে বন্দর কলাবাগ এলাকার নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

 

স্থানীয়রা জানান, শনিবার সকালে আবু বক্কর কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক স্থানে খোঁজাখুঁজি করেও নিখোঁজের কোনো সন্ধান পায়নি তার পরিবার। সোমবার বন্দর কলাবাগ এলাকাবাসী পুকুরে মরদেহ ভাসতে দেখে বন্দর থানা পুলিশে সংবাদ দেয়। পরে তারা এসে মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার এসআই আহাদুজ্জামান বলেন, এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD