বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

১০ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ বন্দরে ১০ মাসের অন্তঃসত্ত্বা তানহা আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

(৬ সেপ্বুটেম্বর) বুধবার রাতে নাসিক দক্ষিণ লক্ষলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

(৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে নিহতের পরিবারকে লাশ দেখাতে না দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়।

এরপর লাশ বাড়িতে ফেলে কৌশলে পালিয়ে যান স্বামী আরিফুল ইসলাম বাবু ও তার পরিবারের লোকজন। পুলিশ এ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ তানহাকে গলা টিপে হত্যা করেছে স্বামী ও তার পরিবার। নিহত গৃহবধূ বন্দর ইউপির তিনগাঁও গ্রামের শাহিনুর সিকদারের মেয়ে।

নিহতের বড় বোন তানু বলেন, এক বছর আগে তানহার বিয়ে হয়। ৯ সেপ্টেম্বর তার ডেলিভারির সময় নির্ধারিত ছিল। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আমাদের কাছে তার

শ্বশুর বাড়ির লোকজন জানান, তানহা স্ট্রোক করে মারা গেছেন। এ খবর পেয়ে বাড়িতে এসে আমার বোনের লাশ দেখতে চাইলে তারা লাশ দেখতে দিচ্ছিল না। জোর করে লাশ দেখতে চাইলে বোনের স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন আমাদের মারধরের চেষ্টা চালান। আমার বোনের গলায় দাগ রয়েছে।

বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ঐ গৃহবধূ আত্মহত্যা করেছেন। গলায় ফাঁসের আলামত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা বলা যাবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD