বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা চাষাঢ়ায় যুবলীগ-ছাত্রলীগের ‘গোপন বৈঠকের সময় পুলিশের হানা: আটক ৩ ফতুল্লায় যাত্রীবেশে মিশুক চালকের গলা কেটে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১ ফতুল্লায় মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিয়াজ চৌধুরী আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

দিনের ভোট কেন রাতে করে আওয়ামীলীগ, মঈন খাঁন

সংবাদ নারায়ণগঞ্জ:- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, আমরা রাজনীতি করি মানুষের ক্ষমতার জন্য। আমরা মানুষের সেবা করতে চাই। আওয়ামী লীগ রাজনীতি করে নিজেরা ক্ষমতায় আসার জন্য। আওয়ামী লীগ যদি উন্নয়ন করে থাকে তাহলে দিনের ভোট কেন রাতে করে? তারা কেন সুষ্ঠু ভোটে ভয় পায়।

(২৭ সেপ্টেম্বর) বুধবার বিকেলে ফতুল্লার ভূঁইগড় এলাকায় আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মইন বলেন, গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্ম হয়েছিল। এ গণতন্ত্রকে হরণ করে নিয়েছে সরকার। আমাদের নেতাকর্মীদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না। আমাদের দায়িত্ব দেশের গণতন্ত্র উদ্ধার করা। সরকার মেগা উন্নয়নের নামে মেগা চুরি করছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকারের সমালোচনা করে মঈন খান আরও বলেন, ‘সরকার দেশের গণতন্ত্রকে হরণ করে বাকশাল কায়েম করেছিল। তারা মুক্তিযুদ্ধের শক্তি হতে পারে না। বিশ্বের কাছেও সরকারের মুখোশ খুলে গেছে। সরকার মেগা উন্নয়নের নামে মেগা চুরি করছে। বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, কাজী মনিরুজ্জামান, সহ-আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD