শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিমখানা লেক থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ‎ফতুল্লার দাপায় প্রকাশ্যে সরকারি তেল চুরি,  ইকবাল চৌধুরীর নিয়ন্ত্রণে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট ‎ ফতুল্লায় ট্রাক থেকে মালামাল চুরি: পর্দার আড়ালে ‘চোর আয়নাল’, নিয়ন্ত্রণে আনোয়ার হোসেন কোরআনে হাফেজ হয়ে বাবার স্বপ্ন পূরণ করলো রোমেল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, জেলা প্রশাসক ফতুল্লার সাংবাদিকদের দালাল বলেন এসপি হাসিনুজ্জামান পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে বাস চাপায় দুই বন্ধু নিহত সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি

সারাদেশে ৩ দিন অবরোধের ডাক বিএনপির

সংবাদ নারায়ণগঞ্জ:- ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের গ্রেফতার, বাসাবাড়িতে তল্লাশি ও হয়রানির প্রতিবাদসহ সরকার পতনের এক দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সারাদেশে সড়ক, নৌ ও রেলপথে এ কর্মসূচি পালন করা হবে।

রোববার (২৯ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমমনা বিরোধীদল ও জোটগুলোও এ কর্মসূচি পালন করবে।

তিনি জানিয়েছেন, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থপাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনজীবন। জনস্বার্থে ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর তিনদিনব্যাপী সারাদশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

গতকাল শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ কর্মসূচি ছিল। কিন্তু দলের নেতাকর্মীদের সংঘর্ষের এক পর্যায়ে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষে একজন পুলিশ সদস্য, একজন যুবদল কর্মী এবং একজন সাংবাদিক নিহত হন। পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীসহ আহত হন অন্তত সহস্রাধিক।

‘পুলিশের হামলায় মহাসমাবেশ পণ্ড’ হওয়ার প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে দলটি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD