রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুরের বাবুল মেম্বার ও মাসুদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতা ও যুবদল নেতা নিহত ফতুল্লায় সন্ত্রাসী শাহজাহান ও আলী আরশাদ বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ তাণ্ডবের অভিযোগ: গৃহবধূকে উত্যক্তের প্রতিবাদে হামলা, নারীসহ আহত ৬ কুতুবপুরে স্বেচ্ছাসেবক দলনেতা নজরুলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন  কুতুবপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ৫ দিন পর যুবকের মৃত্যু আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ

রিজভীর মতো নেতা নারায়ণগঞ্জে অগ্নিসংযোগ করেন, শামীম ওসমান

সংবাদ নারায়ণগঞ্জ:-বিএনপি’র সিনিয়র যুগ্ন সচিব রিজভীকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, রিজভীর মতো নেতা ৭-৮ জন লোক নিয়ে নারায়ণগঞ্জে অগ্নিসংযোগ করেন। কেন্দ্রীয় কমিটির নেতা যদি এমন করেন তাহলে বুঝতে হবে রাজনীতি কোথায় গেছে। তাদের এখন জনগণ মানে না।

(৬ নভেম্বর) সোমবার সাইনবোর্ড আওয়ামী লীগের শান্তি সমাবেশে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, বিএনপি’র ধ্বংসাত্মক কাজ কখনো স্বাধীনতার শক্তির সঙ্গে পারবে না। তারা পশুর চেয়ে অধম হয়ে গেছে। তা না হলে মানুষকে এভাবে কিভাবে মারে। মানুষের এমন অভিশাপ নিবেন না। এভাবে রাজনীতি হয় না।

তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলেন, লন্ডনে বসে রাজনীতি করেন, উস্কানি দিচ্ছেন। তাদের জন্য নির্বাচন না। তাদের উদ্দেশ্য দেশে এমন একটা সরকার আনা যেন দেশটা অন্য কারো হাতে চলে যায়।

তিনি বলেন, আমরা এখনো কাউকে আঘাত করিনি, কোনো ঝামেলা করিনি। কিন্তু সাধারণ মানুষের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। মানুষ পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। সাংবাদিকদের মাধ্যমে তাদের প্রশ্ন করতে চাই, এ কোন বাংলাদেশ? এমন দেশ তো আমরা চাই না। ২৮ তারিখ সমাবেশে এক পুলিশকে হত্যা করা হলো।

সাংবাদিকদের ওপর হামলা করা হচ্ছে। তারা তো কোনো পার্টির হয়ে কাজ করে না। তাদের কাজ খবর প্রচার করা। কিন্তু তাদের ওপর যে বর্বর হামলা করা হলো তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। যারা মিথ্যা আশা দিয়ে ছোট ছোট ছেলেদের দিয়ে ধ্বংসাত্মক কাজ করাচ্ছেন।

শামীম ওসমান নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেভাবে মানুষের জানপ্রাণ রক্ষার জন্য কাজ করছেন সেজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। যে কারোই অবরোধ কর্মসূচি পালন করার অধিকার আছে। মানুষ ইচ্ছা করলে গাড়ি চালাবে না। তবে জোর করে গাড়ি বন্ধ করে দেওয়া উচিত না।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD